Sylhet Today 24 PRINT

নেপালকে ২-০ গোলে হারাল বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ১৩ নভেম্বর, ২০২০

প্রীতি ম্যাচে নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে নাবিব নেওয়াজ জীবন ও হাসান একটি করে গোল করেন।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়। শুরু থেকে নেপালের উপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটেই আক্রমণে বাংলাদেশ। তবে সুমন রেজা বল নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হোন। ম্যাচের ১০ মিনিটে সাদ উদ্দিনের পাস থেকে নেপালের জালে বল জড়ান জীবন। এর পর উভয় দল বেশ কয়েকটি সুযোগ পেলেও তারা গোল করতে ব্যর্থ হয়। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর নেপালকে আরো চেপে ধরে বাংলাদেশ। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণভাগকে ব্যস্ত রাখে জামাল ভূঁইয়ারা। অবশেষে দলীয় সাফল্য আসে ম্যাচের ৭৯ মিনিটে। দুই ‍ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে জড়ান মাহবুবুর রহমান।

বাংলাদেশ একাদশ : জামাল ভূঁইয়া (অধিনায়ক), আনিসুর রহমান জিকো, তপু বর্মণ, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, সাদ উদ্দিন, নাবিব নেওয়াজ জীবন, মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.