Sylhet Today 24 PRINT

ফেব্রুয়ারিতে বাংলাদেশেই হবে এশিয়া কাপ

নিউজ ডেস্ক |  ২৮ অক্টোবর, ২০১৫

২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ আসন্ন এশিয়া কাপের পরবর্তী আসর বাংলাদেশেই হবে বলে সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বুধবার সিংগাপুরে এসিসির নির্ধারিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই নিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ।

টি/২০ বিশ্বকাপের প্রস্তুতির কারণে ভারত আয়োজক হতে আগ্রহ না দেখানোয় আবারো এশিয়া অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইটি বাংলাদেশেই হচ্ছে। তবে প্রতিবারের মত এবার এশিয়া কাপে ওয়ানডে ফরম্যাটে খেলা হবেনা। টি/২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য সবগুলো দলের সমঝোতার ভিত্তিতে এই আসর হবে টি/২০ ফরম্যাটে। এবারের আসরে ৪ টেস্ট খেলুড়ে দেশ ছাড়াও দুটি সহযোগী সদস্য দেশ অংশ নিবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.