স্পোর্টস ডেস্ক | ২৮ অক্টোবর, ২০১৫
জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে ও ২টি টি/২০ ম্যাচের জন্য ১৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘদিন পর দলে ফিরেছেন পেসার আল আমিন হোসেন আর নতুন মুখ হিসেবে দলে ঢুকেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। ইনজুরির কারণে বাদ পড়েছেন রুবেল তবে ইনজুরি শঙ্কা নিয়েই দলে আছেন তাসকিন ও শফিউল। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা সবাই আছেন প্রাথমিক দলে।
ঘরের মাঠের এ সিরিজে জিম্বাবুয়ের সঙ্গে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিটি ম্যাচই মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৭, ৯ ও ১১ নভেম্বর তিনটি ওয়ানডে আর ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-২০ ম্যাচ হবে।
বাংলাদেশ দল :
মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, আরাফাত সানি, নাসির হোসেন, জুবায়ের হোসেন, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।