Sylhet Today 24 PRINT

বার্সার ড্র

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ২৯ অক্টোবর, ২০১৫

স্প্যানিশ কাপ কোপা ডেল রেতে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। তৃতীয় সারির দল ভিয়ানোভেন্সের সঙ্গে গোল শূন্য ড্র করেছে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচে অবশ্য ছিলেন না নেইমার, সুয়ারেজ। ইনজুরির কারণে আগে থেকে নেই লিওনেল মেসি। বিচ্ছিন্নভাবে আর এলোমেলো খেলা দিয়ে কোচের মন ভরাতে পারেনি সান্ড্রো, জেরার্দো, মুনীররা।

ম্যাচের ২০ মিনিটে সহজ গোলের সুযোগ মিস করে জেরার্দো। ৩১ মিনিটে মুনীর এল হাদ্দাদির শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে খেলতে থাকে ভিয়ানোভেন্স।

তবে ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে মার্ক বার্তার দুর্দান্ত হেড ফিরিয়ে দেয় গোলরক্ষক। ফলে খালি হাতেই ফিরতে হয় বার্সেলোনাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.