Sylhet Today 24 PRINT

কিংবদন্তি ফুটবলার পাওলো রসি মারা গেছেন

স্পোর্টস ডেস্ক |  ১০ ডিসেম্বর, ২০২০

ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর।

পরিবারের বরাত দিয়ে বৃহস্পতিবার এতথ্য জানিয়েছে বিবিসি।

পাওলো রসি ১৯৮২ বিশ্বকাপজয়ী ইতালি দলের সদস্য ছিলেন।

রসির স্ত্রী ফেড্রিকা ক্যাপিলেত্তি ইনস্টাগ্রামে তাদের যৌথ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিরকাল’। তবে তার মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি।

ইতালির সংবাদ মাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জুভেন্টাস ও এসি মিলানে খেলা সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন রসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.