Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগে বার্সা-পিএসজি, রিয়াল-আতালান্তা মুখোমুখি

স্পোর্টস ডেস্ক |  ১৪ ডিসেম্বর, ২০২০

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুইজারল্যান্ডের নিয়নে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এই ড্র অনুষ্ঠিত হয়।

শেষ ষোলোর ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে গতবারের রানার্সআপ পিএসজির বিপক্ষে। আর প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ খেলবে আতালান্তার বিপক্ষে

অপর ম্যাচগুলোতে ম্যানচেস্টার সিটি খেলবে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে।

গতবারের চ্যাম্পিয়ন জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ খেলবে লাৎসিওর বিপক্ষে।

ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদ।

ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুল খেলবে আরবি লাইপজিগের বিপক্ষে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস খেলবে পর্তুগালের ক্লাব পোর্তোর বিপক্ষে।

জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব সেভিয়া।

১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রথম লেগ অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.