Sylhet Today 24 PRINT

ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশে রোনালদো ও মেসি

স্পোর্টস ডেস্ক |  ১৮ ডিসেম্বর, ২০২০

ছবি: ফিফা

ফিফপ্রো বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সুইজারল্যান্ডের জুরিখে ‍বৃহস্পতিবার ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফিফা এই একাদশ ঘোষণা করে। বৈশ্বিক মহামারি করোনার কারণে অনলাইনের মাধ্যমে চলে সকল আনুষ্ঠানিকতা।

২০ জুলাই ২০১৯ থেকে ৭ অক্টোবর ২০২০ পর্যন্ত পারফরম্যান্সের বিবেচনায় পেশাদার ফুটবলারদের ভোটে বর্ষসেরা একাদশ গড়া হয়।

ফিফা ফিফপ্রো মেন্স বিশ্ব একাদশের গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন ব্রাজিল ও লিভারপুলের অ্যালিসন বেকার।

ডিফেন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার আরনল্ড, ভার্জিল ফন ডাইক, সের্হিও রামোস, আলফোনসো ডেভিস।

মিডফিল্ডার হিসেবে আছেন জশুয়া কিমিচ, কেভিন ডে ব্রুইনে ও থিয়াগো আলকানতারা।

আর ফরোয়ার্ড নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি, রবের্ত লেভানদোভস্কি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.