Sylhet Today 24 PRINT

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর ‘প্রাণ আপ’

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০১ নভেম্বর, ২০১৫

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পন্সর হয়েছে প্রাণ আপ।

‘প্রাণ-আপ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে ক্রিকেট সিরিজ ২০১৫’ নামের এ সিরিজের বাই প্রোডাক্ট হিসেবে থাকছে ‘পাওয়ার ড্রিংকস’ এবং কো-স্পন্সর হিসেবে থাকছে ‘প্রাণ ফ্রুটো’।

রবিবার (০১ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে বাংলাদশ-জিম্বাবুয়ে সিরিজের এই টাইটেল স্পন্সর ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস ও প্রাণ বেভারেজ লিমিটেড এর ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম।

সিরিজে প্রাণের টাইটেল স্পন্সরশিপ নিয়ে জালাল ইউনুস বলেন, প্রাণের মত দেশী পণ্যকে টাইটেল স্পন্সর হিসেবে পেয়ে তিনি বেশ গর্বিত। এই সিরিজর পর ভবিষ্যতেও প্রাণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.