Sylhet Today 24 PRINT

সুসংবাদ দিলেন সাকিব

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২১

নতুন বছরে নিজের পরিবারে নতুন অতিথির আগমণের সংবাদ জানালেন সাকিব আল হাসান। অফিশিয়াল ইন্সট্যাগ্রাম অ্যাকাউন্টে নিজের ও স্ত্রী উম্মে আহমেদ শিশিরের একটি ছবি পোস্ট করে ভক্তদের খবরটি নিশ্চিত করেন বিশ্বসেরা অলরাউন্ডার।

পোস্টে স্ত্রীর সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। ছবির সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার।’

পোস্টটি নিজের অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সাকিবের স্ত্রী শিশিরও। সাকিব-শিশির দম্পতির আলায়না হাসান ও ইরাম হাসান নামে দুই কন্যা সন্তান আছে।

সাকিব ও শিশির বিয়ে করেন ২০১২ সালের ১২ ডিসেম্বর। ২০১৫ সালের ৯ নভেম্বর জন্ম নেয় তাদের প্রথম কন্যা আলাইনা। ২০১৯ সালের ২৪ এপ্রিল জন্ম নেয় ইরাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.