Sylhet Today 24 PRINT

নারী ক্রিকেট: টি টুয়েন্টিতে নতুন অধিনায়ক জাহানারা, ওয়ানডেতে সালমা বহাল

স্পোর্টস ডেস্ক  |  ০২ নভেম্বর, ২০১৫

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক পরিবর্তনের গুঞ্জন ব্যর্থ পাকিস্তান সফরের পর থেকেই শোনা যাচ্ছিল। গুঞ্জন পুরোটা না হলেও অনেকটাই সত্য হয়েছে। ওয়ানডেতে আগের অধিনায়ক সালমা খাতুন বহাল থাকলেও টি-টুয়েন্টিতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি দলের হাল ধরবেন পেস বোলার জাহানারা আলম।

সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পুরুষ দলের মত নারী দলেও দুই অধিনায়ক তত্ত্ব নিয়ে আসে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসছে সিরিজ থেকেই তা কার্যকর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.