Sylhet Today 24 PRINT

রিয়ালকে হারিয়ে সুপার কাপের ফাইনালে বিলবাও

স্পোর্টস ডেস্ক |  ১৫ জানুয়ারী, ২০২১

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে আথলেতিক বিলবাও। ফাইনালে উঠার পথে তারা হারিয়েছে লা লিগার রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে।

বৃহস্পতিবার রাতে মালাগায় দ্বিতীয় সেমিফাইনালে ২-১ গোলে জিতেছে বিলবাও।

বিলবাওয়ের পক্ষে প্রথমার্ধের ১৮ ও ৩৮ মিনিটে জোড়া গোল করেন রাউল গার্সিয়া। রিয়ালের পক্ষে ম্যাচের ৭৩তম মিনিটে একমাত্র গোল করেন করিম বেনজেমা।

আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ২টায় শিরোপা লড়াইয়ে বার্সেলোনার মুখোমুখি হবে আথলেতিক বিলবাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.