স্পোর্টস ডেস্ক | ০৩ নভেম্বর, ২০১৫
বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান স্পর্শ করেছেন অলক কাপালি। অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে সুযোগ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্টিক করা অলক জাতীয় লীগের শেষ রাউন্ডের ম্যাচে ৭ হাজার রান পূর্ন করতে মাত্র ২৫ রান দূরে ছিলেন।
সোমবার রাজশাহীর বিপক্ষে দল হারলেও ক্যারিয়ারে নিজের ৭ হাজার রান পূরণ করেছেন সিলেটের অধিনায়ক। একই দিনে ৬ হাজার রানের ঘরে পৌঁছান অলকের সাথেই খেলা শুরু করা চট্টগ্রামের নাফিস ইকবাল।
রাজশাহীর বিপক্ষে ম্যাচে ২৫ রান প্রয়োজন ছিল অলকের। এই ম্যাচের প্রথম ইনিংসে করেছেন ৪, সোমবার দ্বিতীয় ইনিংসে ৩১। ম্যাচটি তিন দিনেই হেরে যাওয়ায় অবশ্য অলকের আক্ষেপ আছে। অসন্তুষ্টি আছে এই মৌসুমে নিজের পারফরম্যান্স নিয়েও।
“ম্যাচটা জিততে পারলে আরও ভালো লাগত। আমাদের সিলেটের মৌসুমটা ভালো কাটেনি। আমার নিজেরও না। গত মৌসুমে বারশ’ রান (১ হাজার ১৫৬) করেছিলাম; এবার সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি।”
তবে এই ব্যর্থতায় হাল ছাড়ছেন না অলক। কদিন পর বিসিএল; পরে ঢাকা প্রিমিয়ার লিগ। এরপর আবার পরের মৌসুম। অলক খেলে যেতে চান যতদিন সম্ভব। মরে যায়নি জাতীয় দলে ফেরার স্বপ্নও।
“যত টুর্নামেন্ট খেলি, সবকটায় রান করতে চাই। আমার বয়স তো সবে ৩২ হতে চলেছে। শোয়েব মালিক প্রায় ৩৪ বছর বয়সে টেস্টে ফিরে ডাবল সেঞ্চুরি করল। আমি গত মৌসুম খুব ভালো খেলেছি। ফিটনেস ধরে রেখে যদি পারফর্ম করে যেতে পারি, আবার কেন খেলতে পারব না জাতীয় দলে?”
দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে থাকলেও অলক অনুপ্রেরণা উৎস খুঁজে নিয়েছেন আরও অনেক।
“বাইরের দেশে দেখুন, জাতীয় দলে কখনই খেলেনি অনেকে, কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪-১৫ হাজার রান। ম্যাচ কম বলে আমাদের অত রান করা সুযোগ নেই। কিন্তু ১০ হাজার রান তো করতে পারি! টেস্ট নিয়মিত খেলতো যারা, ওদের ক্যারিয়ার শেষে প্রথম শ্রেণির ক্রিকেটে রানও অনেক হবে আশা করি। আমাদের সবার মধ্যে এই ভাবনা কাজ করলে সবারই রান অনেক বেশি থাকবে।”
বাংলাদেশের পক্ষে প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক তুষার ইমরান। তাঁর সংগ্রহ ৭৭৯৬* । এখনো খেলে যাচ্ছেন তিনি। এরপর আছে সিলেটেরই অপর তারকা রাজীন সালেহ ৭৬২৮*।
প্রথম শ্রেণিতে ৬ হাজারের বেশি রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকা :
|
ব্যাটসম্যান |
ম্যাচ |
ইনিংস |
রান |
সর্বোচ্চ |
গড় |
১০০/৫০ |
|
তুষার ইমরান |
১২৮ |
২২৪ |
৭৭৯৬ |
২০৩* |
৩৭.৮৪ |
১৮/৪২ |
|
রাজিন সালেহ |
১৩২ |
২৩০ |
৭৬২৮ |
২০১* |
৩৬.১৫ |
১৭/৩৭ |
|
অলক কাপালি |
১২৮ |
২১৮ |
৭০১০ |
২২৮ |
৩৩.৩৮ |
১৪/৩২ |
|
মোহাম্মদ আশরাফুল |
১৩৩ |
২৪৫ |
৬৯১৮ |
২৬৩ |
২৯.০৬ |
১৮/২৮ |
|
ফয়সাল হোসেন |
১১৪ |
১৮৮ |
৬৬৫৭ |
১৮০ |
৩৮.২৫ |
১২/৩৮ |
|
নাজিমউদ্দিন |
১০২ |
১৮১ |
৬১৯৬ |
২০৫ |
৩৭.১০ |
১২/৩৬ |
|
নাফিস ইকবাল |
১১৮ |
২১২ |
৬০২২ |
১৫৩ |
২৯.৬৬ |
১০/২৯ |
*২ নভেম্বর ২০১৫ পর্যন্ত