Sylhet Today 24 PRINT

বার্সেলোনার কষ্টের জয়

স্পোর্টস ডেস্ক |  ২২ জানুয়ারী, ২০২১

কোপা দেল রেতে কোরনিয়ার বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা।

কোরনিয়ার মাঠে বৃহস্পতিবার রাতে শেষ বত্রিশের ম্যাচটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকার পর অতিরিক্ত সময়ে ২-০ গোলে জয় পায় রোনাল্ড কুমানের দল।

উসমান দেম্বেলে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।

নির্ধারিত সময়ে গোলশূন্য থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। একক নৈপুণ্যে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন দেম্বেলে।

একেবারে শেষ মুহূর্তে গিয়ে দ্বিতীয় গোলটি করেন মার্টিন ব্রাথওয়েট। ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে পড়া পেদ্রিকে বাধা দিতে এগিয়ে যান গোলরক্ষক, সুযোগ বুঝে বাঁ দিকে বল বাড়ান তরুণ এই ফরোয়ার্ড। ফাঁকায় বল পেয়ে ফাঁকা জালে পাঠান ডেনিশ ফরোয়ার্ড।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.