Sylhet Today 24 PRINT

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২৫ জানুয়ারী, ২০২১

মিরপুরে প্রথম দুই ম্যাচ জিতে এরমধ্যেই ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ম্যাচটি তাই নিছক নিয়ম রক্ষার। এমন ম্যাচের ভাগ্য পরীক্ষায় হেরে গেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন মোহাম্মদ। সিরিজে প্রথমবারের মতো আগে ব্যাট করছে টাইগাররা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সর্বশেষ ম্যাচগুলোতে পরে ব্যাটিং করা দলই বেশি জিতেছে। তবে ধবলধোলাই লক্ষ্য ধরে নামা বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে শিশিরের বিরুদ্ধে বল করে জয়ের চ্যালেঞ্জ নিতে হবে। ভাঙতে হবে ধারা।

সেই চ্যালেঞ্জ জয় করতে পেস বোলিং বিভাগে এসেছে দুই পরিবর্তন। রুবেল হোসেন ও হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকেছেন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল অ্যামব্রিস, কেজর্ন ওটলি, জাহমার হ্যামিলটন, জেসন মোহাম্মদ, কাইল মায়ার্স, এনকুরুমা বোনার, রোভম্যান পাওয়েল, রেমন রেইফার, কিওন হার্ডিং, আলজারি জোসেপ, আকিল হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.