Sylhet Today 24 PRINT

বড় লিডের ইঙ্গিত দিয়ে প্রথম সেশন শেষ করলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক |  ০৬ ফেব্রুয়ারী, ২০২১

দ্বিতীয় ইঙ্গিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশের হাল ধরেছেন অধিনায়ক মুমিনুল হক এবং উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। দুজনের ব্যাটিংয়ের উপর ভর করে চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। ফলে ৩২০ রানের লিডে পৌঁছেছে টাইগাররা।

গতকাল ৩ উইকেটে ৪৭ রান নিয়ে দিনশেষ করে বাংলাদেশ। চতুর্থ দিনের খেলায় স্বাগতিকদের হয়ে আজ ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। মুশি আজ তার ব্যক্তিগত রানের খাতায় যোগ করেছেন মাত্র ৮ রান। দিনের দশম ওভারের প্রথম বলেই রাখেম কর্নওয়ালের শিকার হন তিনি। আউট হওয়ার পূর্বে করেন ১৮ রান।

দলীয় ৭৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ব্যাটিং বিপর্যয়ে ঠিক তখন গুরুত্বপূর্ণ পার্টনরশিপের উপহার দিয়েছেন অধিনায়ক মুমিনুল এবং লিটন দাস। দুজন মিলে করেছেন অবিচ্ছিন্ন ৭৬ রানের জুটি। মুমিনুল তুলে নিয়েছেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম ফিফটি। অপরাজিত রয়েছেন ৮৩ রানে। অন্যদিকে লিটন দাস অপরাজিত রয়েছেন ৩৮ রানে।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রান সংগ্রহ করে মুমিনুল হকের দল। এই ইনিংসে বাংলাদেশের হয়ে একমাত্র সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। জবাবে ব্যাট করতে নেমে সবকটি উইকেটের বিনিময়ে সফররত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ২৫৯ রান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯

বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৪৭/৩) ৪৯ ওভারে ১৪৯/৪ (মুমিনুল ৮৩*, মুশফিক ১৮, লিটন ৩৮*; রোচ ৭-১-১৭-০, কর্নওয়াল ২১-২-৬১-৩, গ্যাব্রিয়েল ৯-০-২১-১, ওয়ারিক্যান ৯-০-৩০-০, বনার ২-০-১৩-০, ব্র্যাথওয়েট ১-০-৭-০)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.