Sylhet Today 24 PRINT

মিরপুরে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১১ ফেব্রুয়ারী, ২০২১

চট্টগ্রামে প্রথম টেস্টে হারের পর মিরপুর দ্বিতীয় টেস্টে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ। সাদমান ইসলামের জায়গায় খেলছেন সৌম্য সরকার। সাকিব আল হাসানের জায়গায় মোহাম্মদ মিঠুন ও মোস্তাফিজুর রহমানের জায়গায় খেলছেন আবু জায়েদ রাহি।

চোটের কারণে এ টেস্টে খেলছেন না সাকিব ও সাদমান। ওয়েস্ট ইন্ডিজ দলে একটি পরিবর্তন আনা হয়েছে।

মিরপুর টেস্টে বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, নাজমুল হক শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও আবু জায়েদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.