Sylhet Today 24 PRINT

যে সিরিজ মাত্র ১ পয়েন্টের!

সিলেটটুডে স্পোর্টস ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৫

জিম্বাবুয়ে আইসিসির র‍্যাংকিংয়ের নিচের সারির দল তাই তাদেরকে হোয়াইটওয়াশ করলেও বাংলাদেশের পয়েন্টের ঝুলিতে খুব বেশি যোগ না হলেও বাজে ফলাফলে হারানোর আছে অনেক কিছুই।

শনিবার (৭ নভেম্বর) শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে বাংলাদেশ মাত্র এক পয়েন্ট পাবে।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ৯৬ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে বাংলাদেশ। ৪৬ পয়েন্ট নিয়ে দশে জিম্বাবুয়ে।

র‌্যাংকিংয়ে নিচের সারির দলের সঙ্গে খেলা বলেই এই সিরিজ থেকে বাংলাদেশের পাওয়ার আছে সামান্য, হারানোর আছে অনেক বেশি।

৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডকে স্পর্শ করতে পারবে না বাংলাদেশ।

উল্টোটা হলে, অর্থাৎ হোয়াইটওয়াশড হলে বাংলাদেশকে দিতে হবে অনেক বড় খেসারত।

সেক্ষেত্রে ৮ পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে।

৮৮ পয়েন্ট নিয়ে তখন আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ, ভগ্নাংশের ব্যবধানে থাকবে পাকিস্তানের পেছনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.