Sylhet Today 24 PRINT

সিলেটে প্রথম ম্যরাথন দৌড়ে চ্যাম্পিয়ন শাকিল

নিউজ ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০১৫

সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কাই সিটি মিনি ম্যরাথন দৌড়। আজ সকালে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ৯ কিলোমিটার দীর্ঘ ট্রাকের ম্যরাথন দৌড় শুরু হয়।

এতে অংশগ্রহনকারী ৩০০ প্রতিযোগীর মধ্যে ১৮৪ জন সিলেট জেলা স্টেডিয়ামে ফিনিশ লাইন অতিক্রম করতে সক্ষম হন।

এভারেস্ট একাডেমি ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শাকিল মিয়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এসময় আরোও উপস্থিত ছিলেন দেশের প্রথম এভরেস্টজয়ী মুসা ইব্রাহিম, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক রঞ্জিত দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ অন্যান্যরা।

পুরষ্কার বিতরনকালে অর্থমন্ত্রী বলেন, ম্যরাথনের উদ্দেশ্য হলো উপড়ে উঠার চেষ্টা। ম্যরাথনে তরুন প্রজন্মের আগ্রহ এদেশের ক্রীড়াংগনের উজ্জ্বল ভবিষ্যতেরই ইংগিত দেয় বলে মন্তব্য করেন তিনি। এধরনের আয়োজনের মাধ্যমে দেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম বলেন, সিলেটে মিনি ম্যারাথন আয়োজনের ফলে নতুন দিগন্তের উন্মোচন হলো। পর্যায়ক্রমে ম্যরাথনের জনপ্রিয়তা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছুঁয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অুনষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর পত্রিকার সিলেট অঞ্চলের ব্যুরো প্রধান রেজওয়ান আহমদ।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.