স্পোর্টস ডেস্ক | ০৬ নভেম্বর, ২০১৫
সৌম্যের না থাকায় মেলে ধরার সুযোগ পাচ্ছেন লিটন কিংবা ইমরুল
প্রায় এক বছর আগে এই জিম্বাবুয়ের সাথেই অভিষেক হয়েছিল সৌম্য সরকারের। অভিষেকের পর থেকে বিশ্বকাপ ও দেশের মাটিতে পরের তিন সিরিজে আলো ছড়াতে থাকা এই ওপেনার বছরঘুরে আরেকটি জিম্বাবুয়ে সিরিজের সময় পাঁজরে চোট দলের বাইরে ছিটকে গেছেন।
সৌম্যের ব্যাটিং মানেই দর্শকদের জন্য আনন্দদায়ক কিছু সময়। তার না থাকা নিয়ে যখন আক্ষেপ দর্শকদের। তখন অধিনায়কের কন্ঠেও একই সুর।
শুক্রবার সংবাদ সম্মেলনে মাশরাফির বলেন- “সৌম্যকে পুরো দলই মিস করবে। শুধু ভালো ক্রিকেটারই নয় সে, দারুণ টিমমেটও। খুবই রোমাঞ্চকর ক্রিকেটার। আমরা অবশ্যই ওকে মিস করব। ওর মতো ক্রিকেটারকে না পাওয়া কোনো দলের জন্য ভালো কিছু নয়।”
তবে একই সাথে সৌম্যের অভাবে পূরণ করতে সুযোযটা গ্রহণ করবেন লিটন বা ইমরুল তাও জানিয়ে তিনি বলেন “সৌম্যকে পুরো দলই মিস করবে। তবে এটা একটা ভালো সুযোগ অন্যদের জন্য। লিটন আছে দলে, ইমরুল ফিরেছে। ওদের জন্য সুযোগ নিজেকে মেলে ধরার।”
গত মঙ্গলবার অনুশীলনে বোলিং করার সময় বাম পাঁজরে চোট পান সৌম্য সরকার। সেই চোট তাঁকে মাঠের বাইরে ছিটকে দিয়েছে ২-৩ সপ্তাহের জন্য। সৌম্য না থাকায় হয়ত প্রথমবারের মত নিজের প্রিয় পজিশন ওপেনিংয়ে ব্যাট করার সুযোগ পাবেন লিটন দাস। কিংবা সুযোগ পেলে নিজের জায়গা আবার পাকা করার সুযোগ পাবেন ইমরুল কায়েস।