Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়ের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে থাকছেন না সাকিব

স্পোর্টস ডেস্ক |  ০৮ নভেম্বর, ২০১৫

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের বাকি ২ ওয়ানডে ও টি/২০ ম্যাচগুলো  আর খেলছেন না সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রী শিশিরের পাশে থাকতে আজ রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রথম ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মত ৫ উইকেট পাওয়া বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে গত ৩ অক্টোবর দেশে ফিরে সাকিব জানিয়েছিলেন শিশিরের প্রেরণাতেই তিনি সিরিজ খেলতে দেশে এসেছেন।


সবকিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে কন্যা সন্তানের বাবা হতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সন্তানসম্ভবা স্ত্রী শিশির আছেন যুক্তরাষ্ট্রে। প্রথম সন্তানের জন্ম মুহূর্তে স্ত্রীর পাশে থাকতে বাকি ম্যাচ গুলো না খেলে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব। বিসিবিও সাকিবকে ছুটি দিয়েছে।

এদিকে সাকিবের বদলে ব্যাটসম্যান এনামুল হক বিজয়কে দলে নেয়া হতে পারে বলে জানা গেছে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.