Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল-লিভারপুল, পিএসজি-বায়ার্ন মুখোমুখি

স্পোর্টস ডেস্ক |  ১৯ মার্চ, ২০২১

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সুইজারল্যান্ডের নিওঁতে উয়েফার হেডকোয়ার্টারে অনুষ্ঠিত ড্রয়ে লিভারপুলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে প্রতিযোগিতার সফলতম দল রিয়াল মাদ্রিদ।

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি খেলবে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। গতবারের ফাইনালে এই দুল দল মুখোমুখি হয়েছিল।

শেষ আটের অন্য দুটি ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-বরুশিয়া ডর্টমুন্ড ও চেলসি-পোর্তো।

আগামী ৬ ও ৭ এপ্রিল প্রথম লেগ এবং দ্বিতীয় লেগের খেলা ১৩ ও ১৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এবার ইংলিশ প্রিমিয়ার লিগের তিনটি, জার্মানি থেকে দুইটি, এবং স্প্যানিশ লিগ, ফ্রেঞ্চ লিগ এবং পর্তুগাল থেকে একটি করে দল জায়গা করে নিয়েছে। ইতালি লিগ থেকে কোনো দলই শেষ আটে জায়গা করতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.