Sylhet Today 24 PRINT

বড়লেখায় শাহ্জাহান উদ্দিন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট’র উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউপির অফিসবাজারে শাহ্জাহান উদ্দিন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে-২০১৫ উদ্ভোধন করা করা হয়েছে।

বড়লেখা প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০১৫


মৌলভীবাজারের বড়লেখার দক্ষিণ শাহবাজপুর ইউপির অফিসবাজারে শাহ্জাহান উদ্দিন টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে-২০১৫ উদ্ভোধন করা করা হয়েছে। রোববার দুপুরে প্রধান অতথি হিসেবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। অফিসবাজার যুব সমাজের আয়োজনে ও কায়েছ মাহমুদের পৃষ্টপোষকতায় অফিসবাজারস্থ মোল্লারপুল সংলগ্ন মাঠে এ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠান পূর্ব আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় খন্দকার আজিজুর রহমানের সভাপতিত্বে ও জামাল আহমদের পরিচালনায় প্রধান অতথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, পৌর মেয়র প্রভাষক ফখরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, শাহাজান উদ্দিন, সমাজ সেবক আব্দুল আহাদ, ডা: বিদ্যুৎ রঞ্জন দেব নাথ, তারেক মাহমুদ প্রমুখ।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.