Sylhet Today 24 PRINT

ভারতীয় ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটির শীর্ষে সৌরভ

স্পোর্টস ডেস্ক |  ০৯ নভেম্বর, ২০১৫

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর টেকনিক্যাল কমিটির শীর্ষ পদে দায়িত্ব দেয়া হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক এবং সিএবি সভাপতি সৌরভ গাঙ্গুলীকে।

সোমবার ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে নির্বাচকের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়েছে রজার বিনি এবং হান্সকে। তাঁদের জায়গায় নিয়ে আসা হল খোড়া এবং এমএসকে প্রসাদকে।

একই সভা থেকে  আইপিএল চেয়ারম্যানের পদ থেকে রবি শাস্ত্রীকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিসিআই সূত্রে খবর, কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থ সংঘাতের কারণে বিনিকে দক্ষিণাঞ্চলের নির্বাচকের পদ থেকে সরানো হল। ছেলে স্টুয়ার্ট বিনি ভারতীয় দলের নিয়মিত সদস্য তাই সরানো হল রজার বিনিকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.