Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০২১

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়নের খেতাব জিতেছে বাংলাদেশ। দেশের মাটিতে এটাই কাবাডিতে বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক শিরোপা। ফলে টুর্নামেন্টের সব কটি ম্যাচে অপরাজিত থেকে রেকর্ড সৃষ্টি করল বাংলাদেশ।   

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় ভলিবল স্টেডিয়ামে ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। এর একদিন আগে শ্রীলংকা হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ

খেলা শেষে বাংলাদেশ দলের হাতে ট্রফি তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.