Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে নাতাশার স্বর্ণ জয়

নিজস্ব প্রতিবেদক |  ০৫ এপ্রিল, ২০২১

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে চতুর্থ দিনে শুটিং ডিসিপ্লিনে রোববার একটি ইভেন্টে স্বর্ণ জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের নাফিসা তাবাসসুম নাতাশা।

রোববার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে চতুর্থ দিনে শুটিং ডিসিপ্লিনে স্বর্ণ জয় করেন তিনি।

১০ মিটার রাইফেল মহিলা বিভাগে ৬২৫.৫ স্কোর করে স্বর্ণ জেতেন নাতাশা। এর আগে শনিবার (৩ এপ্রিল) তিনি গেমসের তৃতীয় দিনে শুটিং ডিসিপ্লিনে ৫০ মিটার রাইফেল (৩*৪০) মহিলা বিভাগে ১১০৯ স্কোর করে আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের নাফিসা তাবাসসুম ব্রোঞ্জ জেতেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.