Sylhet Today 24 PRINT

নেইমার দুই আর দিয়ালো এক ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০২১

ঘটনাটি ঘটেছিল গত শনিবার (৩ এপ্রিল); লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। রেফারি নেইমারকে দেখান দ্বিতীয় হলুদ কার্ড।

দুই হলুদ কার্ডজনিত লালকার্ডের কারণে নেইমারকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় কর্তৃপক্ষ। পরে তা কমিয়ে করা হয় দুই ম্যাচ।

একই সঙ্গে তিয়াগো দিয়ালোকেও দেয়া হয় এক ম্যাচের নিষেধাজ্ঞা।

এরফলে লিগের স্ট্রাসবার্গ ও সেইন্ট এতিয়েনের বিপক্ষের ম্যাচগুলোতে নেইমারকে পাচ্ছে না পিএসজি। লিলের কাছে হেরে লিগে তিন পয়েন্ট পিছিয়ে দুইয়ে নেমে গেছে পিএসজি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.