Sylhet Today 24 PRINT

শুভাগত হোম ও নতুন ৩ মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট স্কোয়াড

শ্রীলঙ্কা সফর

স্পোর্টস ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২১

মমিনুল হককে অধিনায়ক করে শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২১ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন ৩ নতুন মুখ।

শুক্রবার দুপুরে প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। দলে ফিরেছেন অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী

ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম।

আগামী সোমবার (১২ এপ্রিল) শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে এই ২১ সদস্যের দল। সেখানে নিজেদের মধ্যকার একটি প্রস্তুতি ম্যাচের পর ঘোষণা করা হবে দুই টেস্টের মূল স্কোয়াড। সফরে দুইটি টেস্ট খেলবে মমিনুল হকের দল।

শ্রীলঙ্কা সফরের প্রাথমিক স্কোয়াড
মমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.