Sylhet Today 24 PRINT

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ২২ এপ্রিল, ২০২১

ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের শুরুতে সতর্ক ব্যাটিং করছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

দ্বিতীয় দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২২ রান। নাজমুল হোসেন শান্ত ১৪০ রানে ও অধিনায়ক মুমিনুল হক ৭৪ রানে ব্যাট করছেন।

এদিকে পাল্লেকেলেতে প্রথম দিন দাপট দেখায় বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে জমা করে ৩০২ রান। বড় সংগ্রহের ভিত গড়ে দেন তামিম ইকবাল। কিন্তু ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তাকে সঙ্গ দেন শান্ত। তামিম ভুল করলেও শান্ত ঠিকই তুলে নেন সেঞ্চুরি। অপরাজিত থাকেন ১২৬ রানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.