Sylhet Today 24 PRINT

করোনা নেগেটিভ মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |  ০৯ মে, ২০২১

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে (আইপিএল) ভারত ফেরত মোস্তাফিজুর রহমান স্ত্রীসহ করোনা নেগেটিভ হয়েছেন।

রোববার (৯ মে) করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মঞ্জুর হোসাইন।

মুঠোফোনে মঞ্জুর বলেন, 'গতকাল স্ত্রীসহ মোস্তাফিজের নমুনা নেওয়া হয়েছিল। আজ তাদের ফল নেগেটিভ এসেছে।'

মঞ্জুর আরও জানিয়েছেন আজ মোস্তাফিজের দ্বিতীয় দফায় নমুনা নেওয়া হয়েছে। এটার ফলাফল আগামীকাল পাওয়া যাবে।

গত ৬ মে সাকিব আল হাসানসহ একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় আসেন মোস্তাফিজ। বিমানবন্দর থেকেই তারা সরাসরি চলে যান কোয়ারেন্টিনে। মোস্তাফিজ আছেন সোনারগাঁওতে অন্যদিকে সাকিব আছেন গুলশানের ফোর পয়েন্টস সিজন হোটেলে।

উল্লেখ্য, প্রথম দফায় সাকিবেরও করোনা নেগেটিভ এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.