Sylhet Today 24 PRINT

সিলেটের তরুণদের পাশে ব্রিটেনের ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেড

নিউজ ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

বাংলাদেশের তরুণ ফুটবলারদের দক্ষতা বৃদ্ধিতে জন্য কাজ করতে চায় ব্রিটেনের বিখ্যাত ক্লাব ওয়েস্টহাম ইউনাইটেড।

শনিবার সন্ধ্যায় সিলেটে ক্যানরি ওয়ার্ফ ইউকে-বাংলা ফুটবল একাডেমি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমন আশ্বাস দিলেন ওয়েস্টহাম ইউনাইটেড ফাউন্ডেশন ইউকে’র সিইও মি. জোসেফ লিওন।

তরুণ ফুটবলারদের প্রশংসা করে মি. লিওন এদশের ফুটবলের উন্নয়নে মাঠ সংস্কারসহ অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীতার কথাও বলেন।

তাঁর সম্মানে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ক্যানেরী একাডেমির প্রতিষ্ঠাতা ও মূখ্য কর্মকর্তা জাকির খাঁন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহিউদ্দিন সেলিমসহ প্রশাসনিক কর্মকর্তারা।

বক্তারা বলেন, ইতিমধ্যে ক্যানেরী একাডেমির অনেক খেলোয়ার জাতীয় দল ও বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছে। আগামী বছর একাডেমির বর্তমান ব্যাচের ২৪জন প্রশিক্ষনার্থী ফুটবলার ওয়েস্টহাম ইউনাইটেড ক্লাবে প্রশিক্ষনের সুযোগ পাবে বলে জানান একাডেমির কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.