Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত খালেদ মাহমুদ সুজন

স্পোর্টস ডেস্ক |  ২২ মে, ২০২১

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) পরিচালক খালেদ মাহমুদ সুজন।

শনিবার (২২ মে) সকালে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে সুজনের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু করোনা পজিটিভ হওয়ায় তিনি তা পারছেন না।

শ্রীলঙ্কা থেকে ফেরার পর হোম কোয়ারেন্টিনে ছিলেন সুজন। দুবার নেগেটিভ আসার পর যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। তবে ঈদের ছুটির পর ১৮ মে থেকে অনুশীলন শুরু হলেও তাকে দেখা যায়নি মাঠে।

আকরাম খান বলেন, ‘করোনা পজিটিভ হওয়াতে সে (সুজন) দলের সঙ্গে নেই। যেহেতু ঘরের মাঠে খেলা তাই টিম লিডারের দায়িত্ব আমরাই দেখবো। এই দায়িত্ব নিয়ে সমস্যা হওয়ার কথা না।’

সুজন কবে করোনায় আক্রান্ত হয়েছেন এটা জানার জন্য বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানাতে পারেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.