Sylhet Today 24 PRINT

বাংলাদেশের সংগ্রহ ১৩৫

স্পোর্টস ডেস্ক |  ১৫ নভেম্বর, ২০১৫

আট মাস পর জাতীয় দলে ফেরাটা সুখকর হয়নি। গত ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে গিয়েছিলেন ১ রান করেই। তবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও রান আউটের শিকার হলেন এনামুল হক। তবে ৫১ বলে ৪৭ করেছেন। বাংলাদেশ ৯ উইকেটে করেছে ১৩৬। সব ধরনের ক্রিকেটে বাংলাদেশের কাছে টানা ১৩ ম্যাচ হারার পর জিম্বাবুয়ে​ কি পারবে সেই বৃত্ত ভাঙতে?

বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। ২১ বলে ৩৪ রান করার পর উদ্বোধনী জুটি​টা ভেঙেছে তামিম (২১) ফিরে যাওয়ায়। তখন উইকেটে নামেন এনামুল। আউট হয়েছেন নবম ব্যাটসম্যান হিসেবে। অন্য প্রান্তে কারও সঙ্গে তেমন ভালো একটা জুটিও গড়ে ওঠেনি তাঁর। বাকি ব্যাটসম্যানদের মধ্যে কেবল সাব্বির (১৭) দুই অঙ্ক ছুঁয়েছেন। বাংলাদেশের ৩৯ রানের ইনিংস সেরা জুটিটাও সাব্বিরের সঙ্গে এনামুলের।

শেষ তিন ওভারে মাত্র ১৪ রান তুলেছে বাংলাদেশ। এনামুল নিজেও হাত খুলে মারতে পারেননি। পুরো ইনিংসে মাত্র ৩টি চার। কমপক্ষে ৪৭ করা ইনিংসগুলোতে এটাই সবচেয়ে কম চার মারার রেকর্ড। বাংলাদেশের পুরো ইনিংসে দুটো ছক্কা, দুটোই তামিমের। সব মিলিয়ে চারও মাত্র ১০টি!

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৯ উইকেটে ১৩৫ (তামিম ২১, ইমরুল ১০, এনামুল ৪৭, মুশফিক ৯, সাব্বির ১৭, নাসির ৩, মাহমুদউল্লাহ ৮, মাশরাফি ০, সানি ৪, মুস্তাফিজ ১*, আল আমিন ১*; পানিয়াঙ্গারা ৩/৩০, মাদজিভা ২/২৫ , ক্রেমার ২/২১, চিসোরো ১/২৭)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.