Sylhet Today 24 PRINT

জিম্বাবুয়েকে ধন্যবাদ মাশরাফির

স্পোর্টস ডেস্ক |  ১৬ নভেম্বর, ২০১৫

সবকিছু যখন ঠিকঠাক, তখন হঠ্যাৎ করেই নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ সফর স্থগিত করে দিলো অস্ট্রলিয়া। একই পথ অনুসরণ করলো দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলও। বাংলাদেশ সফর বাতিল করলো না। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশে ভামূর্তি তখন প্রশ্নের মুখে। ঠিক তখনই বাংলাদেশের পাশে দাঁড়ালে জিম্বাবুয়ে। তাৎক্ষণিক আমন্ত্রণে বাংলাদেশ আসতে সম্মতি প্রদান করলো তাঁরা। ফলে ধন্যবাদ তো জিম্বাবুয়ের প্রাপ্যই।

যার যা পাওনা সেটা তাকে বুঝিয়ে দিতে কখনো কার্পন্য করেন না বাংলাদেশ অধিনায়ক মাশরাফি। জিম্বাবুয়েকে ধন্যবাদ জানাতেও ভুললেন না তিনি। পুরো দেশের পক্ষে ধন্যবাদ জানালেন দুঃসময়ে পাশে দাঁড়ানো এই বন্ধুদের।

রবিবার সফরের শেষ ম্যাচ শেষে মাশরাফি বললেন, ‘সিরিজে খেলতে আসার জন্য জিম্বাবুয়েকে ধন্যবাদ। খেলোয়াড়দের, তাঁদের পরিবার এবং জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকেও ধন্যবাদ জানাচ্ছি।’

শেষ ম্যাচটা খুব কাছাকাছি গিয়ে হেরে গেলেও বছরটা বাংলাদেশের জন্য ছিল অসাধারণ। বিশ্বকাপ দিয়ে শুরু, এরপর একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়ে—সংক্ষিপ্ত সংস্করণে আলোয় আলোয় উদ্ভাসিত ছিল বাংলাদেশ। সূচিতে হঠাৎ কোনো পরিবর্তন না এলে এটিই এই বছর বাংলাদেশের শেষ আন্তর্জাতিক ম্যাচ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.