Sylhet Today 24 PRINT

নতুন চুক্তিতে বেতন বাড়ছে ক্রিকেটারদের

সিলেটটুডে ডেস্ক: |  ১৭ জুন, ২০২১

বিসিবির কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের বেতন এক লাফে প্রায় দ্বিগুণ হয়েছে গত বছর।

'এ প্লাস' ক্যাটাগরির ক্রিকেটারদের মাসিক বেতন এখন ছয় লাখ টাকা।

'এ' ক্যাটাগরিতে তিন লাখ, 'বি' ক্যাটাগরিতে দুই, 'সি' ক্যাটাগরিতে দেড় আর 'ডি' ক্যাটাগরিতে এক লাখ টাকা করে বেতন দেয় বিসিবি। এ বছর আবার বেতন বাড়বে ১০ থেকে ২০ শতাংশ।

বৃহস্পতিবার বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'বর্তমান পরিস্থিতিতে অন্য বোর্ডগুলো বেতন কমাচ্ছে। আমরা সেখানে বাড়াচ্ছি। আমি বোর্ড সভাপতিকে অনুরোধ করেছিলাম বেতন বাড়াতে। তিনি মৌখিক অনুমোদন দিয়েছেন।'

তিনি আরও জানান, বোর্ডসভায় অনুমোদিত কেন্দ্রীয় চুক্তির জন্য মনোনীত ক্রিকেটারদের কাছে ফরম পাঠানো হবে কে কোন সংস্করণে খেলবে, সেটা জানার জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.