Sylhet Today 24 PRINT

নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পেল না নর্থ মেসিডোনিয়া

স্পোর্টস ডেস্ক |  ২২ জুন, ২০২১

নিয়ম রক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাত্তাই পেল না নর্থ মেসিডোনিয়া।

সোমবার রাতে আমস্টারডামের ইয়োহান ক্রুইফ অ্যারেনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘সি’ গ্রুপের শেষ রাউন্ডে ৩-০ গোলে জিতেছে নেদারল্যান্ডস। ডাচদের জয়ে জোড়া গোল করেছেন জর্জিনিয়ো ভেইনালডাম, অপর গোলটি মেমফিস ডিপাইয়ের।

১২তম মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ডান দিক থেকে ডোনিয়েল মালেনের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে নিচু শটে গোলটি করেন ডিপাই।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনালডাম। বাঁ দিক থেকে ডিপাইয়ের গোলমুখে বাড়ানো বল অনায়াসে জালে ঠেলে দেন পিএসজিতে যোগ দেওয়া এই মিডফিল্ডার।

সাত মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ভেইনালডাম। ডিপাইয়ের শট গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ফাঁকা জালে পাঠান অধিনায়ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.