Sylhet Today 24 PRINT

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ১৮ জুলাই, ২০২১

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। আজ (রোববার) দ্বিতীয় ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজ জার্সিধারীদের। হারারের সেই ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জয়ী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলর ব্যাটিং বেছে নেওয়ায় শুরুতে ফিল্ডিং করতে হচ্ছে সফরকারীদের। রোববার হারারেতে দুপুর ১ টা ৩০ মিনিটে মুখোমুখি হচ্ছে দুই দল।

লিটন দাসের সেঞ্চুরি ও সাকিব আল হাসানের ঘূর্ণিতে প্রথম ম্যাচ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ওয়ানডেতে জিততে হবে ব্রেন্ডন টেলরদের। অন্যদিকে এই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে সফরকারী বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডেতে তামিম ইকবালরা মাঠে নামছে অপরিবর্তিত একাদশ নিয়ে। তবে দুটি পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন অভিজ্ঞ সিকান্দার রাজা। এ ছাড়া একাদশে আছেন টিনাশে কামুনহুকামউই। তাদের জায়গা দিতে গিয়ে বাদ পড়েছেন রায়ান বার্ল ও টিমিসেন মারুমা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দীন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, টিনাশে কামুনহুকামউই, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), লুক জংওয়ে, তেন্দাই চাতারা, ব্লেসি মুজারাবানি, রিচার্ড এনগারাভা।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.