Sylhet Today 24 PRINT

বোলিংয়ে ৯ ও ব্যাটিংয়ে ৩ ধাপ এগোলেন সাকিব

স্পোর্টস ডেস্ক |  ২১ জুলাই, ২০২১

তিন ম্যাচ সিরিজে সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে সফররত বাংলাদেশ। সর্বোচ্চ রান সংগ্রহে তিন নম্বরে থাকলেও বল হাতে উইকেট শিকারে সবার উপরে টাইগার অলরাউন্ডার সাকিব। আর সেটা পুরস্কার পেলেন তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন সাকিব।

ঈদের দিনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের প্রথম ম্যাচে ফাইফারসহ তিন ম্যাচে ৮ উইকেট নেয়ার সুবাদে বোলিং র‍্যাংকিংয়ে ৯ ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।

এদিকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব। তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ২৮ নম্বরে। আর সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল এক ধাপ এগিয়ে উঠে গেছেন ২৩ নম্বরে। এছাড়া ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া মিরাজ দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ৪ নম্বরে

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.