Sylhet Today 24 PRINT

টোকিওতে আজ ব্রাজিল-আর্জেন্টিনার পৃথক ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ২৮ জুলাই, ২০২১

টোকিও অলিম্পিকে ছেলেদের ফুটবলে আজ পৃথক ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল খেলবে সৌদি আরবের বিপক্ষে আর আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন।

বাংলাদেশ সময় বেলা ২টায় ব্রাজিলের ম্যাচে শুরু হবে, আর আর্জেন্টিনার ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। খেলা দেখাবে বিটিভি ও সনি লিভ।

এছাড়াও সনি সিক্স, সনি টেন-২ ও বিটিভির পর্দায় দিনভর উপভোগ উপভোগ করা যাবে টোকিও অলিম্পিকের বিভিন্ন ইভেন্টের খেলা।

রাতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি–টোয়েন্টি ম্যাচ, দেখা যাবে ইউটিউব-র‌্যাবিটহোলবিডিতে, রাত ৮টায়।

শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দ্বিতীয় টি-২০, ম্যাচ শুরু হবে রাত সাড়ে ৮টায়, দেখাবে সনি সিক্স ও সনি টেন-১।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.