Sylhet Today 24 PRINT

২০২৩ সালের মার্চে আসছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২১

চলতি বছরের সেপ্টেম্বর মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু সেই সফরটা পিছিয়ে গেছে দেড় বছর।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২০২৩ সালের মার্চে ইংলিশরা আসবে বাংলাদেশে। আগের মতোই সেই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। মার্চের প্রথম সপ্তাহে শুরু হবে সফর, ম্যাচগুলো হবে মিরপুর ও চট্টগ্রামে।

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ আসার কথা ছিল ইংল্যান্ড। কিন্তু ওই সময় আইপিএলের বাকি অংশের খেলা থাকায় আপাতত সফরটা হচ্ছে না।

গত এপ্রিল-মেতে কোভিডের জন্য আইপিএল মাঝপথে স্থগিত হয়ে যায়। বাকি অংশের খেলা হবে সেপ্টেম্বরে। সেখানে ইংল্যান্ডের একঝাঁক ক্রিকেটার থাকবেন, তাই বাংলাদেশ সফরটা হচ্ছে না। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.