Sylhet Today 24 PRINT

তিন ওভারে তিন উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক |  ০৩ আগস্ট, ২০২১

প্রথম ওভারের একদম প্রথম বলেই উইকেট নিয়ে নিয়েছিলেন মেহেদি হাসান। দ্বিতীয় ওভারে এসে সেই ধারা ধরে রাখেন নাসুম আহমেদ। তৃতীয় ওভারে সাকিব এক রানে সাজঘরে ফিরিয়েছেন ময়শিস হ্যানরিক্সকে। ১২ রানেই তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ১৩২ রানের বাংলাদেশের ১৩২ রানের ছুঁড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় অজিরা ।

এরআগে টসে হেরে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ ১৩১ রান করে বাংলাদেশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.