Sylhet Today 24 PRINT

এলিসের হ্যাটট্রিক, বাংলাদেশের ১২৭

স্পোর্টস ডেস্ক |  ০৬ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ১২৭ রান।

প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সামনে সিরিজে ফেরার লড়াই, আর বাংলাদেশের সামনে এই ম্যাচের মাধ্যমে সিরিজের নিষ্পত্তি।

নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর অনুষ্ঠিত হয় টস। সাড়ে ৫টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে হয়নি। টানা ৫ ম্যাচ টসে হারার পর এবার জিতেছেন মাহমুদউল্লাহ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১২৭ রান।

বাংলাদেশের পক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ সর্বোচ্চ ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার অভিষিক্ত পেসার ন্যাথান এলিস ইনিংসের শেষ তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.