Sylhet Today 24 PRINT

ঢাকায় নিউজিল্যান্ড দল

স্পোর্টস ডেস্ক |  ২৪ আগস্ট, ২০২১

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার (২৪ আগস্ট) বেলা ১২টা নাগাদ ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে পা রাখে টম লাথামের দল।

ঢাকা পা রেখে টিম বাসে করে হোটেলের পথে নিউজিল্যান্ড দল। হোটেলে তিন দিনের কোয়ারেন্টিন করবেন কিউই ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা। এরপর ২৭ তারিখ থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে তারা।

এর আগে গোটা দল বাংলাদেশের আসার আগে গত ২০ আগস্ট ঢাকায় আছেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্য হান্ড্রেড খেলে সরাসরি বাংলাদেশে চলে আসে তারা। অ্যালেন ও গ্র্যান্ডহোমের কোয়ারেন্টিন শেষ হলেও তারা দুজন অনুশীলনে নামেননি। এদিকে ক্রিকেট দল আসার আগে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ডের একটি পর্যবেক্ষণ দল।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি চার টি-টোয়েন্টি মাঠে গড়াবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.