Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২১

দুইদিন আগে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, তার বিশ্বকাপ ভাবনায় নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার নিজেই আসরটি থেকে সরে দাড়ালেন তামিম। মূলত টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে বাইরে থাকাসহ ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য সব দিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে বিষয়টি নিশ্চিত করেন তামিম। এর আগে নিজের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন তামিম।

অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়া তামিম অবশ্য ভুগছিলেন হাঁটুর চোটে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোট তাকে মাঠের বাইরে রাখছে। তার পুনর্বাসন চলছে।

তামিম বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর মাঝে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং চলমান নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগার স্কোয়াডে নেই তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.