স্পোর্টস ডেস্ক | ২৫ নভেম্বর, ২০১৫
ক্যারিবিয়ান তারকা লেন্ড সিমন্সের ঝড়ো অর্ধশতকের পর বল হাতে সাকিব-আরাফাতের ঘূর্ণিতে রংপুর রাইডার্সের বিপক্ষে কোনো প্রতিরোধ সৃষ্টি করতে পারলো না ঢাকা ডাইনামাইটস্।
টসে জিতে ব্যাট করতে নেমে রংপুরের ব্যাটসম্যানদের ঝড়ো ব্যাটিংয়ে নাস্তানুবুদ হয় ঢাকা ডাইনামাইটস।
মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, ইয়াসির শাহ কেউ রান আটকে রাখার ক্ষেত্রে তেমন একটা সাফল্যের দেখা পাননি।
৪ ওভার বল করে ৩৮ রান দিয়ে সৌম্য সরকার ও থিসারা পেরার উইকেট দুইটি লাভ করেন মুস্তাফিজ। সবচেয়ে কম ইকোনমি রেট ইয়াসির শাহের। তাও ৪ ওভার করে ২ উইকেট লাভ করে দিয়েছেন ৬ রান করে।
মোহাম্মদ মিঠুনের ২২ বলে ৩৪, থিসারা পেরেরার ২০ বলে ২৭, সাকিব আল হাসানের ১৫ বলে ২৪ রানের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করেন রংপুর রাইডার্স। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ১০৭ রানেই শেষ হয়ে যায় ঢাকার ইনিংস।
আর ৬৯ রানের বিশাল জয় পায় রংপুর রাইডার্স।
রংপুরের দাপুটে জয়ের অন্যতম কারিগর সাকিবের ৪ উইকেট ছাড়াও থিসারা পেরেরা ৩টি এবং আরাফাত সানি দুইটি উইকেট শিকার করেন। ঢাকার পক্ষে সর্বোচ্চ ইনিংসটি খেলেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। মাত্র ২৯ রানই আজ ঢাকার পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস