Sylhet Today 24 PRINT

হাঙ্গেরির বিপক্ষে ইংল্যান্ডের বড় জয়

কাতার বিশ্বকাপ বাছাইপর্ব

স্পোর্টস ডেস্ক |  ০৩ সেপ্টেম্বর, ২০২১

ইউরো চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলা হাঙ্গেরিকে মাটিতে নামিয়ে আনল ইংল্যান্ড। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় বৃহস্পতিবার রাতে ‘আই’ গ্রুপের ম্যাচে ৪-০ গোলে জিতেছে গ্যারেথ সাউথগেটের দল।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৫তম মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। জ্যাক গ্রিলিশের পাস থেকে ম্যাসন মাউন্টের কাছ থেকে বল পেয়ে প্লেসিং শটে গোল করেন রহিম স্টার্লিং।

৬৩তম মিনিটে স্টার্লিংয়ের ক্রসে বল প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে চলে যায় ছয় গজ বক্সের মুখে কেইনের কাছে। হেডে পোস্ট ঘেঁষে গোলটি করেন টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড।

এর ছয় মিনিট পর ব্যবধান কর্নারে হেডে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাগুইয়ার।

৮৭তম মিনিটে গোলরক্ষকের ভুলে চতুর্থ গোল হজম করে স্বাগতিকরা। দূর থেকে রিসের নেওয়া শট ছিল গুলাসির বরাবরই; কিন্তু তালগোল পাকালেন তিনি, বল চলে গেল জালে।

চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ইংল্যান্ড। ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে হাঙ্গেরি। আরেক ম্যাচে আলবেনিয়াকে ৪-১ গোলে হারানো পোল্যান্ডের পয়েন্টও ৭, দ্বিতীয় স্থানে আছে তারা। ৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে আলবেনিয়া।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.