Sylhet Today 24 PRINT

সিরিজ নিশ্চিতের মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০২১

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ রবিবার ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে টিম টাইগার। প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৪ রানে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। একইসঙ্গে আজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে দল সিরিজ জিতলে অধিনায়কের জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে?

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : রচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম ল্যাথাম (অধিনায়ক), হেনরি নিকোলস, কোল ম্যাকনকি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.