Sylhet Today 24 PRINT

রদ্রিগোর গোলে ইন্টারকে হারাল রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ১৬ সেপ্টেম্বর, ২০২১

শেষ সময়ের গোলে চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরা প্রতিযোগিতার সবচেয়ে সফল ক্লাবটি জিতেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো গোয়েজের গোলে।

সান সিরোয় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

ম্যাচের শুরু থেকে আক্রমণ পালটা আক্রমণে এগিয়ে থাকা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকে। এই অর্ধে আধিপত্য ছিল ইন্টার মিলানের, কিন্তু কাজের কাজ করতে পারেনি তারা।

ফিনিশিংয়ে দুই দলেরই হতাশাজনক পারফরম্যান্সে ড্রয়ের দিকে এগোচ্ছিল ম্যাচ। একরকম যেন আচমকাই ৮৯তম মিনিটে জয়সূচক গোলটি করেন রদ্রিগো। সতীর্থের উঁচু করে বাড়ানো বল ডি-বক্সে পেয়ে কামাভিঙ্গা আলতো ভলিতে ডান পাশে বাড়ান রদ্রিগোকে। বদলি নামা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও আরেক ভলিতে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসান।

গ্রুপের আরেক ম্যাচে মলডোভার ক্লাব শেরিফ তিরাসপুলের মাঠে ২-০ গোলে হেরে গেছে ইউক্রেনের শাখতার দোনেৎস্ক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.