Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হচ্ছে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক |  ১৮ সেপ্টেম্বর, ২০২১

করোনাকালে স্থানীয় ক্রিকেটে স্থবিরতা কাটাতে জমকালো উদ্যোগ নিয়েছে একে কনসাল্টিং সার্ভিসেস লিঃ। জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে সিলেট  জেলা স্টেডিয়ামে আয়োজন হতে যাচ্ছে শত বলের ক্রিকেট টুর্নামেন্ট।  

শনিবার বিকেলে সিলেটের একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগামী ১৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।  যেখানে অংশ নিবে তারকা খচিত ১০ টি দল।  

২৩ সেপ্টেম্বর পর্যন্ত টানা চলা টুর্নামেন্টটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে এ উৎসব হবে বলে জানালেন আয়োজকরা।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শত বল কাপ টুর্নামেন্টের অর্গানাইজার  কে আর হাসান, নাহিদ আক্তার রিফাত, সিলেট বিভাগীয় ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ কোরেশি এবং ম্যানেজমেন্ট কমিটির রাজিন হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.