Sylhet Today 24 PRINT

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুভসূচনা

স্পোর্টস ডেস্ক |  ০১ অক্টোবর, ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ ফুটবল দল।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে শ্রীলঙ্কার ১-০ গোলে জয় পেয়েছে অস্কার ব্রুজোনের দল। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন তপু বর্মণ।

শ্রীলঙ্কার বিপক্ষে ৫৮ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ রেখে বাংলাদেশ গোলের উদ্দেশ্যে শট নেয় ১৫টি, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে ডিবক্সের ভেতরে প্রতিপক্ষের ডিফেন্ডার ডাকসন পুসলাস হাত দিয়ে বল আটকানোর চেষ্টা করলে পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টির পাশাপাশি ম্যাচে দ্বিতীয়বারের মত হলুদ কার্ড ওই ডিফেন্ডার।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে এবারের আসরে অংশ নিচ্ছে পাঁচ দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.