Sylhet Today 24 PRINT

মেসিকে কিনতে ১৭ কোটি ইউরোর প্রস্তাব ম্যান সিটির

স্পোর্টস ডেস্ক |  ২৮ নভেম্বর, ২০১৫

লিওনেল মেসির জন্য বার্সেলোনাকে ১৭ কোটি ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। আর আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ডকে সপ্তাহে ১১ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দিতে পারে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

ইংল্যান্ডের দৈনিক দ্য সান জানায়, মেসিকে বছরে ৫ কোটি ৬৮ লাখ ইউরো বেতনের প্রস্তাব দেবে সিটি। ইংলিশ ক্লাবটির প্রতিনিধিরা এরই মধ্যে কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে দেখা করেছেন।

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও আগামী মৌসুমেই এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন বলে বিশ্বাস তাদের।

মেসির রিলিজ ক্লজ ২৫ কোটি ইউরো হলেও সিটি কর্মকর্তাদের বিশ্বাস, ১৭ কোটি ইউরোতেই হয়ত বার্সেলোনা তারকাকে পাবে তারা।

বায়ার্ন মিউনিখের কোচ পেপ গুয়ার্দিওলাকেও চাইছে সিটি। তাদের দুটি চাওয়াই পূরণ হলে আবার মিলিত হবেন বার্সেলোনার সাবেক কোচ আর মেসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.